দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ ‘বাংলাদেশ’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর, বাংলাদেশের নতুন অভিমুখে যাত্রা শুরুর বিষয়টিকে স্বীকৃতি দিয়ে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। বরাবরের মতো এ বছরও সাময়িকীটি প্রকাশ করেছে বর্ষসেরা দেশের তালিকা।

এবারের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের মুখবন্ধে বলা হয়েছে, প্রতি বছরের ডিসেম্বরে বর্ষসেরা দেশ বাছাই করে আসছে ইকোনমিস্ট। অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ বা নৈতিক উৎকর্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয় না। বরং ২০২৩ সালের তুলনায় ২০২৪-এ, অর্থাৎ গত ১২ মাসে যেসব দেশ সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। সেই বিচারে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ, রানারআপ সিরিয়া।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে তাদের সংবাদদাতাদের মধ্যে বেশ জোরাল বিতর্ক হয়েছে। পরে চলতি বছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া, আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন।

দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন।  কিন্তু পরে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান। নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার আমলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় সাধারণত সহিংসতা ঘটে। তবে এবার পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ। বর্তমানে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার ইতোমধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে।

ইকোনমিস্ট আরও বলেছে, অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার। কবে নির্বাচন হবে তা–ও ঠিক করতে হবে।

আদালতগুলোর নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধীদলগুলোর সংগঠিত হবার জন্য সময় দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর কোনোটি সহজ হবে না। তবে, একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এ বছরের সেরা দেশ।

আর সম্প্রতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এ বছরের রানারআপ নির্বাচিত হয়েছে। এছাড়া, অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, এবং দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডও তালিকায় স্থান পেয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছিল গ্রীস, যারা দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধার করতে এবং সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করতে সক্ষম হয়। আগের বছরগুলোতে সেরা দেশের তালিকায় স্থান পেয়েছিল কলম্বিয়া (গৃহযুদ্ধ অবসানের জন্য), ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য), এবং মালাউই (গণতন্ত্রায়ণের জন্য)।

এআরএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্ত হলো এক নতুন ঐতিহাসিক পালক। বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ (TIME)-এর ২০২৬ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর