কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, কেন এতো আলোচনা!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম নতুন আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না পাওয়া গেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিত দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never.'।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, 'এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!' 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.'। 
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'All eyes on 31st December, 2024. Now or Never!'

এসময় রিফাত রশিদ তার পোস্টের কমেন্টে সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।  

৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে বলেও আভাস দিয়েছেন তিনি। 

একাধিক সূত্র ও গণমাধ্যমগুলো বলছে, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অর্ন্তভুক্ত করার মাধ্যমে এই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি চাওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোকলেমেশন অব জুলাই’ বা জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করা হবে।  

আরবিএস
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা তার কফিনে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর