কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি যাত্রী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। যাত্রীদের অভিযোগ, তাদের ঢাকায় ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি।

রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালোন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে।

এদিকে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয় এবং পরে কলকাতা বিমানবন্দরের অপেক্ষালয়ে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে।

যাত্রীদের অভিযোগ, তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। জানানো হয়নি ফেরত যাওয়ার সময় সম্পর্কেও কোনো সঠিক তথ্য।  

বিমানে কয়েকজন অসুস্থ যাত্রীও রয়েছেন, কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে।

একাত্তর/এসি
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর।
ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। খবর ইউএনবির।
কলকাতার অভিজাত এলাকার একটি পার্কে বসে আড্ডা দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল এবং পুরোনো ঢাকার...
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সন্ধানে এবার ভারতের নৌবাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে শুরু করেছে কলকাতার গোয়েন্দারা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর