কলকাতার পার্কে কামাল-অপু উকিলরা, যা বলছে র‍্যাব

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম

কলকাতার অভিজাত এলাকার একটি পার্কে বসে আড্ডা দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল এবং পুরোনো ঢাকার প্রভাবশালী নেতা হাজী সেলিমের এক ছেলে। 

মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে পার্কে তাদের আড্ডার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ এক সময়ের প্রতাপশালী নেতারা মামলা মাথায় নিয়ে কীভাবে দেশের বাইরে চলে গেলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। 

সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় বুধবার সংবাদ সম্মেলনে আসা র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসকে। 

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন, নাকি অবৈধভাবে গেছেন, সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র‍্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি, সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। 

অসংখ্য হত্যা মামলার অভিযোগ নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তথ্য নেই ইমিগ্রেশন পুলিশের কাছেও। 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আমি গণমাধ্যমের খবরে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে সেখানে গেছেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই।

'এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে, তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই,' যোগ করেন তিনি।

তাহলে কীভাবে তারা দেশ ছেড়ে গেলেন- এই প্রশ্নে শাহ আলম বলেন, ‘ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। 

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর