বন্যার কারণে চাল আমদানি করতে হচ্ছে: খাদ্য উপদেষ্টা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

অকাল বন্যার কারণে আমনের উৎপাদন কম হয়েছে। গত বছর বিদেশ থেকে চাল আমদানি করা লাগেনি। কিন্তু এবার বন্যার কারণে আমদানি করতে হচ্ছে। তাও শুল্ক, কর প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে ভরা মৌসুমেও চালের দাম বেশি স্বীকার করে তিনি বলেন, মজুদদার সিন্ডিকেট ভাঙার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ৮ আগস্ট এই সরকার যখন দায়িত্ব নেয় তখন বিধ্বস্ত প্রশাসন ছিলো। এটাকে সেটে আনতে সময় লাগছে।

তিনি বলেন, গত ১৫ বছরে সিস্টেমে দলীয়করণ হয়েছে। এখন অনেকেই এটাকে দাবি আদায়ের মৌসুম হিসেবে মনে করছেন। চালের বাজার নিয়ন্ত্রণে মজুদ বিরোধী আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আড়াই লাখ টন আন্তঃ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং মিয়ানমার থেকে জিটুজি এর মাধ্যমে ১ লাখ টন চাল আমদানি চূড়ান্ত হয়েছে। ৫০ হাজার টন পাকিস্তান থেকে আমদানি করতে আলোচনা চলছে। এ মাসে মোট ১ লাখ ৭৫ হাজার টন চাল আসবে। মিয়ানমার থেকে ১ লাখ টন চাল জিটুজি এর এবং উন্মুক্তভাবে ৭৫ হাজার টন চাল আসবে।

তিনি আরো জানান, ভারত থেকে জিটুজি এর মাধ্যমে চাল আমদানির আলোচনা হচ্ছে। আমদানি করা চাল আসলে এ মাসে দাম কমবে বলে আশা করছি।

উপদেষ্টা বলেন, সরকারি গুদামে যখন মজুদ বাড়ে। তখন ওএমস সহ্য সক্ষমতা বাড়ে বাজারে চাপ কমে। আশা করি দাম কমবে। চাল আমদানির শুল্ক, কর বাদ দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রশাসনে রাজনীতি থাকায় অনেকে গাঁ ঢাকা দিয়েছিলো। সেটে আনতে সময় লাগে। জানুয়ারিতে অন্তত সোয়া লাখ মেট্রিক টন চাল এবং ৫০ হাজার টন গম আসবে।

প্রশাসনের অসহযোগিতা নেই উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সংকট আসবে, মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। গত ১৫ বছরে সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের ছাপ পরে গিয়েছিলো। জনপ্রশাসন যেভাবে আগাচ্ছে ঠিক হয়ে যাবে।

দাবি আদায়ের মৌসুম বলা হচ্ছে, প্রশ্নের জবাবে অনেকেই সুযোগ নিচ্ছে। কিন্তু বললেই সব দাবি মানা হচ্ছে না। পরিস্থিতি চ্যালেঞ্জিং কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ১২ লাখ টনের বেশি চাল গমের মজুদ আছে। সরকারি মজুদ কমফোর্টেবল। ৮ লাখ টনের বেশি চাল আছে।

একাত্তর/আরএ
দেশে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ পরীক্ষাগার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর