সীমান্তে উত্তেজনা: পেট্রাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনা সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপলে দুই বাহিনীর বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মনিন্দ্র সিং পাওয়ার। 

এদিন সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে।  

বৈঠক শেষে আইজি মনিন্দ্র সিং পাওয়ার বলেন, এটা একটি নিয়মমাফিক মিটিং, বিজিবির ডাকে বেনাপোলের এই মিটিং হয়। বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। সীমান্তে বিএসএফ পাহারায় আছে, সীমান্তে কোনো সমস্যা নেই।

কাঁটাতার বসানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে দুই দেশের সাধারণ মানুষ। 

এর আগে গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে (যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২) কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ সময় বিজিবির চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা দেয়া হয়। 

এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এরপর আবারও বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা দেয়া হলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং সেখানে অতিরিক্ত জনবল নিয়োগ করে।

আরবিএস
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর