বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি পেছালো

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। 

বিচারকাজ পরিচালনার পরিবেশ না থাকায় এ মামলার বিচার কার্যক্রম বৃহস্পতিবারের (৯ জানুয়ারি) মতো মুলতবি ঘোষণা করেছে আদালত।

বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালত থেকে সরিয়ে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে নেওয়ার কথা থাকলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালনা করার কথা ছিলো। 

কিন্তু রাতে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো কক্ষটি পুড়ে যায়। তবে কীভাবে ওই আগুনের সূত্রপাত হয়েছিলো তা জানা যায়নি। 

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন জানান, এজলাস কক্ষ পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।  

এর আগে আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা সড়ক অবরোধ করেন। 

তারা জানান, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

বুধবার দিনগত রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় আন্দোলনকারীদের বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি।

অন্যদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা। 

সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

বিডিআর সদস্যরা দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন উল্লেখ করে তারা বলেন, কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

আরবিএস
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর