স্থানীয় সব নির্বাচন একদিনে সম্ভব নয়: সিইসি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

স্থানীয় সব নির্বাচন একদিনে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশে ১২টি সিটি কর্পোরেশন, তার সঙ্গে আছে ইউনিয়ন, উপজেলা। তাই একদিনে কোনোভাবে নির্বাচন করা সম্ভব হবে না। ধীরে ধীরে সব হবে।

শনিবার (১১ জানুয়ারি) সিলেট সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে কোনো দল জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে মন্তব্য করে সিইসি বলেন, ভোটার আইডি সংশোধনের নামে বিগত সময়ে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটারদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সিইসি জানান, আগামী জাতীয় নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা আপাতত নেই। নির্বাচন কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন প্রবাসীদের নির্বাচন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষে কাজ করছে। পর্যায়ক্রমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নিবন্ধন ব্যবস্থার সংস্কারের বিষয়ে সিইসি জানান, একটি কমিশন নিবন্ধন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

একাত্তর/এসি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর