দুর্নীতির ঢালাও সংবাদ প্রচারের আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, দুর্নীতি যে-ই করুক না কেন তার বিরুদ্ধে ঢালাও করে সংবাদ প্রচার করুন। এমনকি আমি নিজেও যদি দুর্নীতি করি, আমার বিরুদ্ধেও সংবাদ প্রচার করতে হবে। 

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রচার করায় বিভিন্ন দেশ বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার বন্ধ করেছে। 

তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। তাই সরকারি কর্মকর্তা- কর্মচারীদের দুর্নীতি দমনে সংবাদ প্রচার অন্যতম ভূমিকা রাখতে পারে। একইভাবে রাজনৈতিক দলের নেতাদের দুনীতির বিষয়েও সাবধান করা যাবে।

এদিকে শ্রীনগর থানা থেকে গ্রেপ্তার যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায়  অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তিনি জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুষ্ঠানে ৭০ জন কৃষকের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি স্যালো মেশিন বিতরণ  করা হয়। 

ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র প্রমুখ।

একাত্তর/এসি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর