বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম

ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো না। কারও জন্যই ফল ভালো হবে না। তিনি মনে করেন, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হওয়া উচিত।

সোমবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লির সাউথ ব্লকের সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দিল্লির মানেকশ সেন্টারে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত।

গেলো জুনে ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী এবং আমাদের একে অপরকে বুঝে একত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, শত্রুতা উভয়ের স্বার্থের পরিপন্থি। সীমান্ত উত্তেজনা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনা প্রধান বলেন, বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন যে, ভারত বাংলাদেশের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এর উল্টোটাও সত্য। বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের যে স্থলসীমান্ত, তার ছোট একটি অংশ অন্য দেশের (মিয়ানমার) সঙ্গে, এ তথ্য উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, বাকি পুরোটাই ভারত। কাজেই আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে। পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বৈরিতায় কারো স্বার্থ রক্ষা হবে না।

উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক দিক থেকে আজ পর্যন্ত কোনো ঝুঁকি দেখা দেয়নি। গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ আছে, এমনটা জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, তারা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন।

ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সামরিক সম্পর্ক ঠিক আছে। ন্যাশনাল ডিফেন্স কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে সামরিক সহযোগিতার দিকগুলো আগের মতোই চলছে। এদিকে কোনো ঝামেলা নেই। নিয়মিত যে যৌথ মহড়া হয়ে থাকে তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে মহড়া হবে বলেও আশা প্রকাশ করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ ভারতীয় উপ-কমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ করে। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতীয় কূটনীতিককে ডেকে সতর্কতা জানানো হয়।

এআরএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর