নিবন্ধন পেলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নিবন্ধন গ্রহণ করেন।

পরে দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান সাংবাদিকদের জানান, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪ এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তাদের দল। সংস্কার ও নির্বাচন দুটোই চায় দলটি। মূল সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত বলেও জানান তিনি।

তিনি জানান, তিনশ’ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

চান জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চান তারা।

মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করার প্রত্যয়ও ব্যক্ত করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান।

এ নিয়ে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪৯ এ।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর