দিল্লি সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ জোর দেবে বাংলাদেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

বিজিবি-বিএসএফের চারদিনের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সর্বোচ্চ জোর দেবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের দিল্লিতে বৈঠকটি হবে। যেখানে সীমান্তে শান্তি ফেরানো, অভিন্ন নদীতে বাঁধ দেয়াসহ কয়েকটি বিষয়ের ওপর জোর দেবে ঢাকা। আর ভারত জোর দিচ্ছে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুর বিষয়ে। এই বৈঠকে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে তুলে ধরবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঘটনাস্থল কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত। শুক্রবার দুপুরে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের কয়েকজন সদস্য। সেখানে চার বাংলাদেশিকে হামলা করে তারা। পরে এলাকাবাসী ধাওয়া দিলে, তারা চলে যায়।

একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাটসহ বাংলাদেশ-ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে। ৫ আগস্টের পর সীমান্তে বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আর তাদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ-ভারতের সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘ হলেও হত্যাকাণ্ডে শীর্ষে থাকে সব সময়। যেখানে হত্যার শিকার প্রায় সবাই বাংলাদেশি। অতীতে এনিয়ে কেউ কথা না বললেও অন্তর্বর্তী সরকার প্রতিবাদ জানাচ্ছে।

এমন প্রেক্ষাপটে ভারতের দিল্লিতে সোমবার থেকে চারদিনের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন বসছে বিজিবি ও বিএসএফের মধ্যে। যেখানে চলমান অস্থিরতা নিরসনে আলোচনা হবে।

পাশাপাশি সীমান্তে আন্তঃদেশীয় নদীগুলোর বাধ নির্মাণ, ত্রিপুরা থেকে বাংলাদেশের ফেনী অঞ্চলে আসা বর্জ্য ব্যবস্থাপনাসহ আরো কয়েকটি বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দেবে।

আর সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা সমাধানে ভারত জোর দেবে বলে ধারণা করা হচ্ছে।

 

এআরএস
সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই এক অভাবনীয় সাফল্যের মুখ দেখলো নতুন সরকার। গত ৩০ দিনে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সীমান্ত পরিস্থিতির...
ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারসহ ৩৫৪টি প্রস্তাব এ বারের জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন...
বিএসএফ এবং ভারতীয়দের দ্বারা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা বিজিবি-বিএসএফ বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর