বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৫ সালের একুশে পদক পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পদক তুলে দেন।
দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে নারী ফুটবল দলের পক্ষে মর্যাদার এই পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সর্বশেষ সাফজয়ী বাংলাদেশ নারী দলের অন্য ফুটবলাররা।

এছাড়া একুশে পদক গ্রহণ করেছেন ‘অভ্র’ কিবোর্ডের চার সদস্য মেহদী হাসান খান, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাসহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি, বাকিদের তদন্ত ২ মাসের মধ্যে শেষের নির্দেশ