রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি: আসিফ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের। 

উপদেষ্টা আসিফ বলেন, অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সকল দিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করবো, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। 

তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এ মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। 

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন,  অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাক্টিসের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একই সাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 

নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারবো। আশাকরি বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।  

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিলো সেই পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনও উত্তরণ হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবো। 

আরবিএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর