হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে যে ব্যাখ্যা দিলো দুদক

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গেছেন, এমন কোনো দাপ্তরিক তথ্য নেই সরকারের কাছে। সরকারে কাছে দেশত্যাগের তথ্য না থাকার কারণে, হাসিনাসহ শেখ পরিবারের সসদ্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

পাঁচ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে খবর পরে ভারতীয় সরকারের বিবৃতি থেকে জানা যায়, ভারতে আশ্রয় নিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

দেশের সীমানা ছেড়ে ভারতে আশ্রয় নিলেও শেখ হাসিনা ও রেহানাকে মুখোমুখি হতে হয়নি ভারত কিংবা বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগের। কারণ, বৈধভাবে ইমিগ্রেশন অতিক্রম করলেই দাপ্তরিকভাবে দেশত্যাগের তথ্য লিপিবদ্ধ হয়। কিন্তু হাসিনা-রেহানা যেহেতু বৈধভাবে ভারতে যাননি, সে কারণে দাপ্তরিকভাবে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে। সেই হিসেবে দেশত্যাগ করেননি হাসিনা-রেহানা। 

পটপরিবর্তনের পর বিভিন্ন মেগা প্রকল্পের ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ, জয়-হাসিনার ৩০০ মিলিয়ন ডলার বা ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অনুসন্ধান করছে দুদক। 

অনুসন্ধান পর্যায়ে শেখ পরিবারের সদস্যরা যাতে বৈধভাবে দেশত্যাগ করতে না পারেন, সে কারণেই পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক ও রেহানাপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে বলেন, এরই মধ্যে নিষেধাজ্ঞার আবেদনে সংযুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্ট নম্বর। আদালতের আদেশের কপি এরইমধ্যে পাঠানো হয়েছে ইমিগ্রেশন বিভাগে।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পদত্যাগের পর বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

দেশ ছেড়ে চলে যাওয়ার আট মাসের মাথায় গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানাসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত।

এআরএস
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর