দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে মুখোমুখি ইসি ও সংস্কার কমিশন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিকে সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমিশনের এক সদস্য জানিয়েছেন, দল নিবন্ধনের জন্য বেশ কিছু নতুন শর্তের প্রস্তাব করেছে সংস্কার কমিশন। কিন্তু ইসির গণবিজ্ঞপ্তিটি জারি হয়েছে বিদ্যমান আইনে। এখানেই জটিলতার শঙ্কা সংস্কার কমিশনের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধন পেতে আবেদনকারী দলকে ১০টি তথ্য জমা দিতে হবে।

১০০টি উপজেলার প্রতিটিতে কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থন এবং অতীতের যে কোন নির্বাচনে বিজয়ী একজন সংসদ সদস্য দলে থাকতে হবে।

নতুন দল নিবন্ধনের জন্য কিছু সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যেখানে দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে ১০ শতাংশ জেলা, ৫ শতাংশ উপজেলা ও ন্যূনতম ৫ হাজার সদস্য থাকার প্রস্তাব রয়েছে।

সেই সাথে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সকল কমিটিতে নির্বাচিত সদস্য রাখা, দলীয় লেজুড় বৃত্তিক ছাত্র শিক্ষক বা পেশাজীবী সংগঠন না রাখারও প্রস্তাব করা হয়েছে।

কিন্তু নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যমান আইনের আলোকে। যাকে সাংঘর্ষিক বলে মনে করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. মো. আব্দুল আলীম।

তবে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলছেন, প্রয়োজনে গণবিজ্ঞপ্তিটিতে নতুন নিয়ম যুক্ত করা হবে।

এদিকে, নতুন দলের নিবন্ধনের জন্য ইসির জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর