অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে বিরামহীন ‘মৃত্যুযাত্রা’

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে জড়িত ১৫ থেকে ২০টি এজেন্সিকে চিহ্নিত করেছেন তারা। অন্যদিকে, মামলা হলেও অনেক দালালই ছাড়া পেয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, মূলহোতাদের ধরতে না পারাই এই দুর্দশার কারণ।

স্বপ্নযাত্রা নাকি মৃত্যুযাত্রা?

বিদেশের রঙিন স্বপ্ন দেখা অনেক মানুষ সেটা না ভেবেই ছোটেন সমুদ্রপথে। অবৈধভাবে লিবিয়া বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ইউরোপে যাওয়া এই তালিকার শীর্ষে এখন বাংলাদেশের নাম।

একযুগে এদেশের অন্তত ৭০ হাজার মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে। সবশেষ লিবিয়া থেকে গ্রিসে যেতে গিয়ে মিলেছে ১৮ বাংলাদেশির মৃত্যুর তথ্য। সমুদ্রে পথ হারিয়ে ক্ষুধা-তৃষ্ণায় কোনমতে বেঁচে গেছেন ২১ বাংলাদেশি। এভাবে প্রায়ই নৌকাডুবি, অপহরণকারীদের নির্যাতন, গুলিসহ নানা কারণে মারা যান অনেকে। লাখ লাখ টাকা দিয়েও ফেরত আসেন কেউ কেউ। অনেকে প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব হন।

অভিবাসন বিশ্লেষক শরিফুল হাসান বলেন, বলেন, দেশে যুদ্ধ-দুর্ভিক্ষ না থাকলেও বেশিরভাগ তরুণ কেন দেশ ছাড়াকেই সফলতা মনে করে তার কারণ খোঁজা জরুরী। 

এদিকে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে সারাদেশে মানব পাচার সংক্রান্ত চার হাজার ৪২৭টি মামলার মধ্যে ৯০৯টির নিষ্পত্তি হয়েছে। সিআইডির হাতে এ মুহূর্তে আছে মানবপাচারের ৩১৬ টি মামলা যার মধ্যে লিবিয়াকেন্দ্রীক ৩১টি। তবে জামিন পেয়ে দেশ ছাড়লে এসব দালালকে আবার ধরা বেশ কঠিন।

ব্র্যাকের সমীক্ষা বলছে, এভাবে ইউরোপ যেতে চাওয়া মানুষদের অধিকাংশই ঢাকার আশপাশ, মাদারীপুর ও সিলেট অঞ্চলের ১০-১২ টি জেলার বাসিন্দা। আর তাদের বেশিরভাগই তরুণ। সেখানে ৬০ শতাংশের পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখালেও বাস্তবে ৮৯ শতাংশই কাজ পাননি। ২০২২ থেকে ২৫ সাল পর্যন্ত ৬ হাজার ২৬০ জন দেশে ফিরে আসেন।

 

এআরএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর