ইসিকে রোহিঙ্গাদের তথ্য দেবে ইউএনএইচসিআর: এনআইডি ডিজি

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

রোহিঙ্গাদের ডাটা বা তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে শেয়ার (ভাগাভাগি) করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) রাজি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, রোহিঙ্গাদের ডাটা কীভাবে কোথায় ব্যবহার করা যাবে সে বিষয়ে সামনে আরও আলোচনা হবে।  

বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইউএনএইচসিআরের সঙ্গে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

ইউএনএইচসিআরের হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি উল্লেখ করে এনআইডি ডিজি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।

তিনি জানান, ইউএনএইচসিআরের কাছে থাকা রোহিঙ্গাদের ডাটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেয়া হবে। শনাক্ত করা গেলে সাথে সাথে রোহিঙ্গাদের আইডি লক করা হবে।  

তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআরের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান হুমায়ুন কবীর।

আরবিএস
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর