অপরাধের মাত্রা বোঝাতে ‘ধর্ষণ’ ছাড়া অন্য শব্দ ব্যবহারের সুযোগ নেই

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

ধর্ষণ হলো নারীর প্রতি সহিংসতার চূড়ান্ত অপরাধ। তাই নিপীড়ন নির্যাতন বা শ্লীলতাহানি’র মতো শব্দগুলো দিয়ে এই অপরাধকে কখনও প্রতিস্থাপন করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের ভয়াবহতাকে নতুন শব্দের আড়ালে চাপা দিতে চাইলে বরং দায় মুক্তির বোঝাই বাড়বে। আইনজীবীরাও বলছেন, অপরাধের মাত্রা বোঝাতে ধর্ষণ ব্যতীত অন্য শব্দ ব্যবহারের কোন সুযোগ নেই। 

গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ভেসে ওঠে ধর্ষণ ও নারী নির্যাতনের খবর। যা মানুষকে আতঙ্কিত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই ধর্ষণের পরিবর্তে অন্য কোন শব্দ দিয়ে এই অপরাধকে নির্দিষ্ট করা যায় কিনা; এমন প্রশ্ন উঠেছে। ধর্ষণ শব্দ পরিহারের অনুরোধ আসে পুলিশ থেকেও। 

এই নিয়ে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত বক্তব্য প্রত্যাহার করে নেন নগর পুলিশ প্রধান। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ এমন এক অপরাধ যা; নিপীড়ন নির্যাতন বা শ্লীলতাহানি’র মতো  শব্দগুলো দিয়ে কখনও প্রতিস্থাপন করা যায় না। তাই ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। এর কোর বিকল্প নেই। 

সমাজে এখনও ভুক্তভোগীর বদলে ক্ষমতাধর অপরাধীকে সুরক্ষা দেয়ার প্রবণতা দেখা যায়। যা অপরাধের দায়মুক্তি ও অপরাধীকেই উল্টো শক্তিশালী করে তোলে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন, ধর্ষণ মাধ্যমে অপরাধের মাত্রাই প্রকাশ হয়, অন্য কিছু নয়। 

দুই হাজার সালে সংশোধিত নারী শিশু নির্যাতন দমন আইনের ৮নং ধারায় ধর্ষণের সংজ্ঞা ও ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি উল্লেখ করা আছে। তাই ধর্ষণকে ধর্ষণ উল্লেখ না করে নির্যাতন বলা হলে মামলাটি দুর্বল হবে। অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাবে বলে মনে করেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।

যেখানে ধর্ষণ উল্লেখ থাকার পরাও বিচার বিলম্বিত হচ্ছে। হাজার হাজার মামলা আছে বিচারের অপেক্ষায়। সেখানে ধর্ষণ শব্দটি আড়াল করা হলে ন্যায় বিচার না পাবার শঙ্কা থাকবে বলে মনে করছে সবাই।  

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর