সুখী দেশের তালিকায় ভারত-পাকিস্তান-মিয়ানমারের পেছনে বাংলাদেশ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

সুখী দেশের তালিকায় আরো পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। আর ভারত ১১৮ ও পাকিস্তান ১০৯তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। এ বছর তালিকায় থাকা ১৪৭টি দেশের মধ্যে সবার শেষে রয়েছে আফগানিস্তান।

ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনে এ বছরও সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড। এই নিয়ে পরপর ৯ বার এক নম্বর সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। দুই নম্বরে আছে ডেনমার্ক। আইসল্যান্ড তৃতীয় এবং সুইডেন চতুর্থ স্থানে আছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, সুখী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র আরো পিছিয়েছে। তারা এখন ২৪তম স্থানে। ২০১২ সালে যখন প্রথমবার এই তালিকা প্রকাশিত হয়, তখন তারা ছিল ১১ নম্বরে।

জার্মানি এবার আমেরিকাকে পিছনে ফেলে সুখী দেশের তালিকায় ২২ নম্বরে আছে। সুখী দেশের তালিকায় একেবারে শেষে আছে আফগানিস্তান, তার উপরে সিয়েরা লিয়োন ও লেবানন।

২০২৩ সালে বাংলাদেশ ছিলো ১১৮ তম। ১০-এর মধ্যে  তিন দশমিক ৮৫১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে তা কিছুটা পিছিয়ে হয় ১২৯ তম। ২০২৫-এ তারা আরো পিছিয়ে ১৩৪তম স্থানে আছে। বাংলাদেশের একধাপ উপরে ১৩৩তম স্থানে আছে শ্রীলঙ্কা এবং মিয়ানমার আছে ১২৬তম স্থানে।

২০২৪ সালে ১০-এর মধ্যে চার দশমিক ০৫৪ পয়েন্ট পায় ভারত। এবার পেয়েছে চার দশমিক ৩৮৯ পয়েন্ট। এক নম্বরে থাকা ফিনল্যান্ড পেয়েছে সাত দশমিক ৭৩৬ পয়েন্ট।

সুখী দেশের তালিকা তৈরির জন্য দেশগুলোতে সমীক্ষা চালানো হয়। এক জন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট গড় জাতীয় উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রার উপর নির্ভর করে কোন দেশ কতটা সুখী।

অ্যানালিটিক্স সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাসটেনেবল ডেভলাপমেন্ট সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়।

একাত্তর/আরএ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর