অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন, ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নেই।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একজন রিপোর্টার বা সাব এডিটরকে ৩০, ৪০ বা ৫০ হাজার টাকা বেতন দিতে না পারলে ওইসব গণমাধ্যম বন্ধ করে দিতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
শফিকুল আলম নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতার অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত। সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার।
লিঙ্গ সমতার অগ্রগতিতে বৈশ্বিক সহায়তা ও বিনিয়োগ চায় বাংলাদেশ