ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে। 

শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে টিকেট বুকিং করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।

ড. খালিদ বলেন, কক্সবাজারে সুদূর অতীত হতেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এই পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এ মডেল মসজিদে একসঙ্গে ১১০০ জন পুরুষ নামাজ আদায় করতে পারবে। এখানে মহিলা ও শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন আঙ্গিকে মডেল মসজিদটি সাজানো হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে সাড়ে তিনশ’ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

আরবিএস
সড়ক, রেল ও জলপথের পাশাপাশি এবারের ঈদে আকাশপথেও ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়েছে। ভোগান্তি এড়াতে যাত্রীরা আগেভাগেই বিমানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।
বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০...
এর আগে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর