স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক গভীর করার বার্তা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৪২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বছরে আমাদের মধ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।

ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করার অনুরোধ জানাই।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
দীর্ঘ ১৮ বছর পর আবারও ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর