‘শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারের একনায়কতন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে। 

সম্প্রতি তুরষ্কে সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন। এর মাঝেই সাক্ষাৎকার দেন টিআরটির ওয়ার্ল্ডকে।

সাংবাদিক অ্যান্ড্রু হপসকিনস পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অগ্রগতি কী?

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি। এটা আমাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পরিষ্কার— পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। 

সংবিধান নতুন করে লেখা হচ্ছে কেন? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি জানান, পুনর্লিখন নয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ চলছে।

বাংলাদেশের এই মুহূর্তের চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান অর্থনীতিকে শক্তিশালী করা বড় চ্যালেঞ্জ।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যু কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দেশে ও বিশ্ব দরবারে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

আরবিএস
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর