ইসরাইলকে ড. ইউনূসের হাজার কোটি টাকা দেয়ার তথ্যটি ভুয়া: প্রেস উইং

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইসরাইলকে হাজার কোটি টাকা দেয়ার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘প্রফেসর মুহাম্মদ ইউনূস ইসরাইলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন’, এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, মুফতি আলাউদ্দিন জিহাদী নামের একজন বক্তা সম্প্রতি কোনো এক বয়ানে দাবি করেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইসরাইলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ।

স্বতন্ত্র ফ‍্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা ইসরাইলকে এক কোটি ডলারের সহায়তার কথা নিয়ে সর্ব প্রথম ২০২৩ সালের অক্টোবর বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরবর্তীকালে ধাপে ধাপে তা আরও কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশ হয়। এই দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

তাদের অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয়, সেই সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে, ইসরাইলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট হিসেবে পরিচিত অনলাইন সংবাদমাধ্যম বাংলা ইনসাইডারের সেই বছরের ১৩ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও ওই মন্ত্রণালয় থেকে সেই সময়ে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই দাবি সংবলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। তাছাড়া ইসরাইলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিউমার স্ক্যানারকে জানায়। একইসঙ্গে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে।

এ অবস্থায় দেশের সব আলেম ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশে শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আরবিএস
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর