লেবাননে ইসরাইলি হামলায় ঢাকার নিন্দা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে বলে সতর্ক করেছে ঢাকা।

আজ শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

বিবৃতিতে ঢাকা স্পষ্ট করেছে যে, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলা এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি কোনোভাবেই কাম্য নয়। এ সময় বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

একাত্তর/আরএ
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর