জুলাই সনদের পর নির্বাচন: প্রধান উপদেষ্টা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে। তারপর আমরা নির্বাচন করবো। আশা করি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতালির সংবাদমাধ্যম আরএআই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এসব কথা  বলেন। 

সম্প্রতি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এর মাঝেই নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি ইতালিতে এই সাক্ষাৎকার দেন তিনি। 

সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, কেন শেখ হাসিনার পতন হলো এবং কেন তিনি দায়িত্ব নিলেন।

ড. ইউনূস বলেন, গত গ্রীষ্মে ছাত্রদের বিদ্রোহের ফলে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। ছাত্র, যুবক, শ্রমিক, তাদের জীবন দিয়েছিল। আমি তাদের অর্জনকে মুগ্ধ হয়ে দেখেছিলাম। তিন দিন তাদের পক্ষ থেকে চাপ দেওয়ার পর আমি রাজি হয়েছিলাম। আমি তখন প্যারিসে, ছাত্রসহ মানুষের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের দায়িত্ব গ্রহণ করি।  

অধ্যাপক ইউনূস আরএআইকে জানান, বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসনের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সে কারণেই বার ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশ ছিল বিপর্যস্ত। আমাদের কাজ ছিল সমাজ ও অর্থনীতি পুনরুদ্ধার করা। কারণ সবকিছুই অরাজক হয়ে পড়েছিল। ব্যাংকিং এবং প্রতিষ্ঠানগত ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। এখন দেশ আবার দাঁড়িয়ে আছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রসঙ্গে আরও বলেন, গণতান্ত্রিক কার্যক্রমের জন্য নির্বাচন হবে, চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন নিয়ে এখনও সমস্যা রয়ে গেছে। ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পর, সব প্রতিষ্ঠান ও বিধানগুলো ধ্বংসপ্রাপ্ত। আমাদের কাছে সংস্কারের জন্য ১৫টি কমিশন রয়েছে, স্বাস্থ্য থেকে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত সংস্কার হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে।  তারপর আমরা নির্বাচন করবো, আশা করি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

প্রধান উপদেষ্টা আরএআই নিউজে দেওয়া ওই সাক্ষাৎকারে জানান, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত, তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। সেই সঙ্গে  ড. ইউনূস তার তিন শূন্য তত্ত্ব আগামীর পৃথিবীর জন্য যে জরুরি সেটা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর