শ্রমিকদের অধিকার নিশ্চিত সরকারের অন্যতম লক্ষ্য: শ্রম উপদেষ্টা

আপডেট : ০১ মে ২০২৫, ১০:৫৮ এএম

শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার, এমনিটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, সামনের দিকে এগিয়ে যেতে একসঙ্গে চলতে হবে মালিক-শ্রমিককে।

তবে বাংলাদেশে এখনো শ্রমিকরা অবহেলিত বলে জানান বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যরা।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে র‍্যালির আয়োজন করে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়। র‍্যালির শুরুতেই বেলুন সাদা পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

র‍্যালিটি শুরু হয়ে খামারবাড়ি ও বিজয় সরনী হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা।

এসময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি। অবহেলায় রয়ে গেছে শ্রমজীবী মানুষ। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ।

এর আগে মানিক মিয়া এভিনিউয়ে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থে  রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার।

মালিক মজুর এক না হওয়া পর্যন্ত দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া যাবে না বলেও জানান উপদেষ্টা।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর