মালয়েশিয়ায় যেতে ৭৯২৬ শ্রমিকের তালিকা চূড়ান্ত: আইন উপদেষ্টা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:৫৯ পিএম

মালয়েশিয়ায় যেতে ৭৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত হয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত নির্দেশনা অনুযায়ী বিগত কয়েকদিন ধরে মালয়েশিয়ার মন্ত্রীদের সাথে দেশটির শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। 

ড. আসিফ নজরুল বলেন, দুইদিন আগে মালয়েশিয়ায় তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হিউম্যান রিসোর্স মন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, এবং বাণিজ্যমন্ত্রীর সাথে অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে। এই বৈঠকগুলোর ফলে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে। 

তিনি আরও বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তাদের মধ্যে সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যে শ্রমিকরা শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে পারেনি তাদেরকে তিনি মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেবেন। এর সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো। প্রতিশ্রুতি প্রেক্ষিতে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার মন্ত্রীরা জানিয়েছেন তারা ব্যাচ ভিত্তিতে শ্রমিক নেবেন। 

প্রথম ব্যাচ হিসেবে ৭৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই তাদেরকে মালয়েশিয়া কাজ করার সুযোগ দেয়া যাবে এবং ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ব্যাপারে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আমাদের আশ্বস্ত করেছেন। বাংলাদেশ থেকে ওনারা সব থেকে বেশি লোক নেবেন এই আশ্বাস আমরা পেয়েছি। 

আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্টগুলো আছে তাদের জন্য যেন উন্মুক্ত করে দেয়া হয় উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, যেন সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এবং তারা এ প্রস্তাবটি ভালোভাবে বিবেচনা করে অচিরেই একটি সিদ্ধান্ত জানানোর ব্যাপারে আমাদের জানিয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, আমাদের আরেকটা বড় অগ্রগতি যেটা হয়েছে সেটা হল মালয়েশিয়ার ইন্টেরিয়র মন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম যে, অন্য দেশের শ্রমিকরা পেলেও আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে এবং আলোচনাকালে সেখানে উপস্থিত কর্মকর্তাদের তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমি বলেছি মালয়েশিয়ায় যে শ্রমিক ভাইরা অনিয়মিত হয়ে গেছেন তাদেরকে রেগুলাররাইজ অথবা বৈধ করা যায় কিনা সে ব্যাপারে কি করা যায়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই বিষয়টিকে নিয়ে তারা আলাদাভাবে ভেবে দেখবেন। 

আরও কিছু বিষয়ে আমরা আলোচনা করেছি যেমন, সিকিউরিটি গার্ড অথবা কেয়ারগিভার বা নার্স ইত্যাদি পেশায় দক্ষ লোকবল হিসেবে বাংলাদেশিদের নেয়া যায় কিনা এবং এ ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছেন। এর সকল বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি যোগ করেন, আমরা আশাবাদী এবং এতটা ফলপ্রসূ যে একটি আলোচনা হল এতে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে বসছেন এবং তার কথা মতই আমরা কাজ করছি। 

প্রধান উপদেষ্টার পাশাপাশি তার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এতে যুক্ত আছেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তারও এখানে অনেক অবদান আছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তারা কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেয়ার জন্য।

খুব শীঘ্রই মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য কল্যাণকর কিছু পদক্ষেপ নেয়া সম্ভব হবে জানিয়ে তিনি দেশবাসীর কাছে এ বিষয়ে দোয়া চান।

আরবিএস
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর