শুল্ক স্থগিতের সিদ্ধান্তে এতো খুশি কেন চীন?

আপডেট : ১৫ মে ২০২৫, ০২:৩২ পিএম

বাণিজ্যযুদ্ধের পর চীন খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯০ দিনের শুল্ক স্থগিতের পদক্ষেপকে জয় হিসেবেই দেখে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু এ ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা।

শুল্ক স্থগিতের এই পদক্ষেপকে একটি জাতীয় বিজয় হিসেবে দেখা হচ্ছে, যা ছাড় নিশ্চিত করেছে, জিডিপি পূর্বাভাস বাড়িয়েছে এবং চীনকে গ্লোবাল সাউথের নায়ক করে তুলেছে।

চীনজুড়ে চলছে বিজয়ের উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্যযুদ্ধে ৯০ দিনের জন্য সাময়িক বিরতির সিদ্ধান্তকে ‘জাতীয় সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে।

আমি আসলে বেশ অবাক। ভেবেছিলাম একটি চুক্তিতে পৌঁছাবে, তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে, সেটি আশা করিনি। উভয় পক্ষই কয়েকদিন আগে এনিয়ে বৈঠক করেছে।

চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, আগামীর জন্য এখন উভয় পক্ষকেই প্রজ্ঞা ও সাহস নিয়ে একসাথে কাজ করতে হবে। কেউ কেউ এটিকে বড় জয় হিসেবেও দেখছে।

এরপরও চীনের জন্য উদ্বেগ রয়েছে। কারণ ট্রাম্প তার মন এখনও পরিবর্তন করতে পারেন। আবার কমিউনিস্ট পার্টি এখন সংস্কারের ব্যাপারে পিছিয়ে আসতে পারে।
বর্তমান সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনের ওপর আরোপ করা পারস্পরিক শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। অন্তত ৯০ দিনের জন্য।

ফেন্টানাইল বাণিজ্যে চীনের ভূমিকার জন্য পূর্বে আরোপিত ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল থাকবে। তবে এক্ষেত্রে আলোচনা অব্যাহত থাকবে।

এছাড়া ৮০০ ডলারের কম মূল্যের ই-কমার্স প্যাকেজের ওপর ১২০ শতাংশ শুল্ক অর্ধেক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নেয়া এসব পদক্ষেপের বিপরীতে চীন প্রস্তাব খুব বেশি নয়। দেশটি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ করবে। চীন বোয়িং বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা তার প্রয়োজন।

এছাড়া, বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে। এর ফলে বাণিজ্য আংশিকভাবে পুনরুদ্ধারসহ প্রমাণ হতে পারে, যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যেতে সক্ষম নয়।

এতে করে, চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসও আবারও ফিরে এসেছে। গোল্ডম্যান স্যাকস এই বছরের জন্য তাদের পূর্বাভাস ৪ শতাংশ থেকে বাড়িয়ে চার দশমিক ছয় শতাংশ করেছে। তারা আশা করছে, মোট রপ্তানি আগের মতো ৫ শতাংশ হ্রাসের পরিবর্তে স্থিতিশীল থাকবে।

চীনের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানও পূর্বাভাস চার দশমিক আট শতাংশ করেছে। এই উত্থানের মধ্য দিয়ে গ্লোবাল সাউথেও কূটনৈতিক প্রশংসা পেতে পারে বেইজিং, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

একাত্তর/আরএ
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর