৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:২০ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ  আজ দেশের ৩৭ জেলার  ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিলো।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো।

প্রজ্ঞাপনটি সকল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনের সমন্বয়ে পাঠদান পরিচালনার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর