সব দল নয়, একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:০৪ এএম

সব দল নয়, ডিসেম্বর একটি দলই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জাপানের টোকিওতে নিক্কে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন।

তিনি এসময় বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এসময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা।

জাপানের টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে চলছে নিক্কেই ফোরাম ২০২৫। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

ফোরামের প্রথমদিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মুহাম্মদ ইউনুস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যাসহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের  কথা তুলে ধরেন। সহযোগিতা চান জাপানসহ এশিয়ার দেশগুলোর।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাপানে সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আন্তঃনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা; ভাগ করে নেয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য-সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়।

পরে প্রশ্নোত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল ১৬ বছরে গুম, খুনের মতো অপরাধ করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তিনি পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন। যেখানে প্রতিবছর ষোল বিলিয়ন করে ডলার পাচার করেছে। বিরোধী মত দমনে গুম, খুনের মতো কাজ করেছে।

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। সাথে এও বলেন, তার কোন রাজনৈতিক অভিলাষ নেই।

ড. ইউনুস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা হস্তান্তর করবো।তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়। আর ছয়মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়।

তবে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

একাত্তর/আরএ
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর