ড. ইউনূস ও গর্ডন ব্রাউনের ফোনালাপে অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বারোপ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:২৭ পিএম

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৩ জুন) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

বর্তমানে জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূতের দায়িত্ব পালনকারী গর্ডন ব্রাউন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ইউনুসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উভয় নেতা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাসকারী শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাঁচ লাখেরও বেশি শিশুর আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত অবস্থার প্রেক্ষিতে তারা উভয়েই ‘একটি হারিয়ে যাওয়া প্রজন্ম’ ঠেকাতে শেখার সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

ড. ইউনূস বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশাবাদ ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ার সক্ষমতা নিয়ে বেড়ে উঠতে পারে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা জোগাতে তিনি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

গর্ডন ব্রাউন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে শিক্ষা কর্মসূচি সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং এই লক্ষ্যে তার বৈশ্বিক শিক্ষা প্রচারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

তিনি আগামী কয়েক মাসের মধ্যে  বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন, যাতে তিনি স্ব-চক্ষে পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন এবং সম্ভাব্য সহায়তার উপায়গুলো খুঁজে বের করতে পারেন।

আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের বিষয়টিও উঠে আসে।

একাত্তর/আরএ
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর