সড়ক পথে তীব্র যানজট, ভোগান্তি

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৩৭ এএম

ঈদযাত্রার শেষদিনে তীব্র ভোগান্তিতে সড়ক পথের যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা জ্যাম ঠেলে রাজধানীতে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোগান্তিও।

সরেজমিনে ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটি শেষে যাদের জরুরি ঢাকায় ফিরতেই হবে, তারা উপায়ান্তর না পেয়ে কষ্ট করেই ফিরছেন। অনেকে বাসের আসন ফাঁকা না পেয়ে দাঁড়িয়েই ফিরছেন।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীর টেকনিক্যালে দেখা যায় তীব্র যানজটে প্রায় সবারই নাকাল অবস্থা। ছয় সাত ঘণ্টার পথ পারি দিতে লেগেছে দশ ঘণ্টার ওপরে।

ভাড়া নিয়েও অভিযোগ ছিলো। তবে, সবচেয়ে বেশি অভিযোগ ছিলো গাড়ি সংকট ও টিকেট প্রাপ্তি নিয়ে।

সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৯ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। ঈদযাত্রায় গত ৫ মে সর্বোচ্চ ৬৪ হাজার গাড়ি পার হয়েছিলো এ সেতু হয়ে। স্বাভাবিক সময়ে যান পারের সংখ্যা থাকে ১৭ থেকে ১৮ হাজারের আশপাশে।

একাত্তর/আরএ
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর