ফিরতি যাত্রায় অতিরিক্ত চাপে রেলে ভোগান্তি

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:২৮ এএম

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরছে আপন রূপে। কর্মজীবী মানুষেরা ফিরতি যাত্রায় ব্যস্ত সড়ক, নৌ ও আকাশপথ। রাজধানীর কমলাপুরে বিভিন্ন গন্তব্য থেকে প্রায় সব ক’টি ট্রেন স্টেশনে পৌঁছেছে কয়েক ঘণ্টা দেরিতে। টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত যাত্রীর চাপে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। চিরাচরিতভাবেই ট্রেনের বগি ছাড়িয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ঢাকায় ফেরত যাত্রীদের।

সরেজমিনে ঘুরে এবং যারা ছাদে চড়ছেন তাদের সাথে কথা বলে জানা যায়, যেভাবেই হোক ফিরতে হবে রাজধানীতে, তাই তারা উপায়ন্তর না পেয়ে ট্রেনের ছাদে চড়েছেন।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ফিরে আসা ট্রেনের দৃশ্য একই রকম। কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদেও হাজার সংখ্যায় মানুষ। যাত্রায় ভোগান্তি হলেও দীর্ঘ ছুটিতে আত্মীয়-স্বজনের সাথে ঈদ করতে পেরে বেশ খুশি রাজধানী ফেরত নগরবাসী।

ঈদ শেষে যখন সবাই রাজধানীতে ফিরছে তখনও রাজধানী থেকে অনেক যাত্রীকে ঢাকা ছাড়তেও দেখা গেছে। তাদের অনেকে ঢাকায় ঈদ করেছেন, এখন রাজধানী ছাড়ছেন।

রেলের ঢাকা জোনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, এবারের ঈদযাত্রায় রেলের শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীদের নির্বিঘ্নে ঢাকা ছেড়ে যাওয়া এবং ছুটি শেষে ঢাকায় ফিরে আসার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিয়েছিলো রেলকর্তৃপক্ষ।

 

একাত্তর/আরএ
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার ঈদযাত্রার চিরচেনা উপচেপড়া ভিড় নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন।
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর