তেহরানে বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম

ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। যার মধ্যে দূতাবাসসহ তেহরানে আছেন ৪০০ জন। প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জন কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে। 

হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। 

তিনি আরও জানান, বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ-খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ মুহূর্তে বাংলাদেশিদের পক্ষে ইরান ত্যাগ করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।

আরবিএস
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আজ ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরাইলও। অন্যদিকে, তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে।  
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর