মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শনিবার ‘মার্চ টু এনবিআর’

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৮ জুন) ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন তারা। 

শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে অর্থ উপদেষ্টার সঙ্গে যেকোনো মুহূর্তে বসতে প্রস্তুত ঐক্য পরিষদ। সমস্যা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত কর্মকর্তারা। 

এদিকে, সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সচিবালয়ে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সংস্কার বাস্তবায়নে আলোচনারও আশ্বাস দেয়া হয়েছে। 

তবে পাল্টা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দাবি নাকচ করেছে সংস্কার ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি ছিলেন না বলেও জানানো হয়। 

এমন প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরও একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। কর্মস্থলে না থাকা আন্দোলনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।
সরকারের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর