ফেব্রুয়ারি থেকে এপ্রিল টাইমলাইন ধরে আগাচ্ছে ইসি: সিইসি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই টাইমলাইন ধরে আগাচ্ছে ইসি। তবে ভোট কবে এর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, হলো জানানো হবে সময় মতো।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে গত বৃহস্পতিবার যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতের বরাত দিয়ে সিইসি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সিইসি সাংবাদিকদের জানান, তিনি (প্রধান উপদেষ্টা) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, নানা চ্যালেঞ্জের মুখেও ‘ফুল গিয়ারে’ ইসি প্রস্তুতি নিচ্ছে। সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হয়নি। ভোটের তারিখ সময় মতো ইসি থেকেই জানানো হবে। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুব আন্তরিক, তার আন্তরিকতা প্রশ্নাতীত। তিনি চান নির্বাচন যেন নিরপেক্ষ হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একই ওয়েবলেন্থে আছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ।

নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সিইসি বলেন, ইসি পুনর্গঠনের কোনো বার্তা সরকারের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়নি। 

প্রধান নির্বাচন কমিশনারের আশা, সব রাজনৈতিক দল দিনশেষে সমঝোতায় আসবে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর