নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।

এসময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

এছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানায় সেনাবাহিনী।

শফিকুল ইসলাম বলেন, শুধু গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন তারা।

এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করার কথা জানায় সেনাবাহিনী।

এসময় গুমের সাথে জড়িত সেনা সদস্যদের বিষয়ে বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

বাহিনীটি যে কোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর