যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও চিকিৎসা পাবেন

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৩:১৫ পিএম

মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে যারা এরিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাদের ফলোআপ চিকিৎসা চালিয়ে যাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। নতুন করে মঙ্গলবার কাউকে ছাড়পত্র দেয়া হচ্ছে না। তবে কয়েক দিনের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া হবে।

মঙ্গলবার দুপুরে, বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দীন একথা জানিয়েছেন। 

তিনি বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। হাসপাতাল থেকে বাসায় চলে গেলেও তাদের ট্র্যাকের বাইরে যাবে না।

ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, আজ (মঙ্গলবার) নতুন করে কাউকে ছাড়পত্র দেয়া হচ্ছে না। অবজারভেশনে রাখা হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরো কয়েকজনকে ছাড়পত্র দেয়া হবে। যাদেরকে কেবিনে দেয়া হয়েছে তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আমাদের এই রোগীগুলোর যতদিন চিকিৎসা করা লাগবে ততদিন, অর্থাৎ হাসপাতাল থেকে রিলিজ করার পরেও আমাদের ট্র্যাকের বাইরে যাবে না। তাদের সব চিকিৎসা আমাদের হাসপাতাল থেকে বিনা পয়সায় দেওয়া হবে। তাদের প্রত্যেকের তথ্য আমরা সংরক্ষণ করছি। 

ডা. নাসির আরও বলেন,  বার্নের রোগীদের দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয়, বিশেষ করে যাদের বেশি বার্ন হয়েছে। অপারেশনেরও প্রয়োজন হতে পারে। এগুলো সুশঙ্খলভাবেই করা হবে। আশা করি, ছুটি দেওয়ার পরও কোনো রোগীকে কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন।
জ্বালানি পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে তিনদিন অনলাইনে এবং তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই ঐতিহাসিক গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা...
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৩৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে চিকিৎসাধীন,
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর