শারজাহে বিমানের ‘যান্ত্রিক ত্রুটি’ ৬ ঘণ্টা বিলম্বে উড্ডয়ন

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫২ একটি ফ্লাইট শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা প্রায় ৬ ঘণ্টা ধরে বিমানের ভেতরেই আটকে ছিলেন। যান্ত্রিক ত্রুটি সমাধান করে দুই দফা ঢাকার উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন এর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অবশেষে তৃতীয় দফায় বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৯শে জুলাই) শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা১৫ মিনিটে উড্ডয়ন করার কথা থাকলেও ১ ঘণ্টা বিলম্বে অর্থাৎ ২টা ১৫ মিনিটে ১ম দফা বিমান উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায়। রানওয়েতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট রানওয়ে থেকে বিমানকে ফিরিয়ে নিয়ে আসেন। ২য় দফায় রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে বিমান। অবশেষে বুধবার সকাল ৭টায় তৃতীয় দফার চেষ্টায় বিমান উড্ডয়ন করতে সক্ষম হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮৩এন মডেলের ওই উড়োজাহাজটি মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে শারজাহ থেকে ৫ ঘণ্টা ১৫ মিনিট উড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ৬ ঘণ্টা বিলম্ব হওয়ায় বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটি ঢাকায় অবতরণ করবে। 

বিমানের এ ফ্লাইট শারজাহে অবতরণ করেছিল রাত ১২টা ১০ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে রওনা দেওয়ার কথা ছিল বুধবার রাত ১টা ১৫ মিনিটে। শেষ খবর অবধি, শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানটিবঢাকার উদ্দেশ্যে আকাশে উড়ছে। যান্ত্রিক ত্রুটির সমাধান করে তৃতীয় দফার চেষ্টায় উড্ডয়নে সফল হন পাইলট।

ফ্লাইটে থাকা ঢাকার এক প্রবাসী জানান, বুধবার রাত ১টা ১৫ মিনিটে তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে সময়মতই উড়োজাহাজে ওঠে বসে ছিলেন। সাময়িক কারণে প্রথমে বিমানের ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্ব হয়। এক ঘণ্টা রাত ২টা ২০ মিনিটে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে গেলেও উড্ডয়ন না করেই ফিরে আসে। ২ ঘণ্টা পর রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে রানওয়ে থেকে আবারো ফিরে আসে।

বিমানে থাকা সিলেট প্রবাসী রহিম উদ্দিন জানান, বিমানের টিকেট করতে গেলে সিট নেই, টাকা বেশী চাওয়া হয়। কিন্তু ফ্লাইটের ভিতর পুরো বিমান ফাঁকা। বিমানের বাজে সার্ভিসের কারণেই এমন দুর্দশা। 

বিমানের মধ্যে সব মিলিয়ে ১০০ এর কম যাত্রী আছেন বলে নিশ্চিত করেছেন। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে বিমানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ভোগের মধ্যে আটকা পড়েছেন। 

উল্লেখ্য, গত ১৭ই জুলাই ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ বিমানের ফ্লাইট ৩০ ঘণ্টা দুবাই বিমানবন্দরে আটকে ছিল৷

এআরএস
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
পত্রে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ব্যক্ত করেন।
ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব...
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর