ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো ২৯ দল, সাড়া নেই ১১ দলের

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা),বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। 

প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে ইসিতে ৫০টি দল নিবন্ধিত রয়েছে।

ইসির জনসংযোগ কর্মকর্তা জানান, এবার ২৯টি দল আজকের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে; ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। আর ১১টি দল নির্ধারিত সময়ে বার্ষিক প্রতিবেদন জমা দেয়নি। সাধারণত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর নজির রয়েছে।

তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে জমা দেয়নি ও দলগুলোর সময় বাড়ানোর আবেদনের বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।

এক যুগের মাথায় এবার আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে, তাই দলটিকেও অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। আর প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে ছিলো না দলটি।

আরবিএস
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতা ও কংগ্রেস...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর