নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম

আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ভোটাররা সবাই তাদের ভোট দিতে পারবেন।

এসময় অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে।

নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সরকারের লক্ষ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টাও সর্বদা গুরুত্ব আরোপ করছেন।

২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাজ করলে ২০০৮ সালের নির্বাচন সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

তিনি বলেন, আমাদের অভিপ্রায় স্পষ্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন আয়োজন করা।

ব্রিফিংয়ে জানানো হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৫,০০০-এরও বেশি মামলা, সাইবার আইনের অধীনে দায়ের ৪০৮টি এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৭৫২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে কয়েক লাখ রাজনৈতিক নেতা, কর্মী ও নাগরিক হয়রানি থেকে মুক্তি পেয়েছেন।

গত এক বছরে মন্ত্রীপর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা ১ হাজার ২৮৩টি, যা পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। মন্ত্রণালয় সরকারের বিভিন্ন দপ্তরে ৩৯১টি বিষয়ে আইনি মতামত প্রদান করেছে এবং ১ লাখ ৫৯ হাজার ৫৪৪টি ডকুমেন্ট সত্যায়ন করেছে।

সংস্কার কমিশন, গুম তদন্ত কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে সাচিবিক সহায়তা প্রদান, দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৮৮৯ জন সরকারি আইন কর্মকর্তা ও ২৭৪ জন অ্যাটর্নি নিয়োগ এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে সহায়তা প্রদান করেছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগের ফলে বিচার ব্যবস্থা আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে। সূত্র- বাসস।

আরবিএস
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর