জুলাইয়ে কারাবন্দীদের তালিকা ও ডকুমেন্টেশন হবে: আসিফ নজরুল

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে কারাবন্দীদের দুঃখ দুর্দশার একটি তালিকা ও ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটি সম্পন্ন করা হবে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। 

বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে আইন মন্ত্রণালয় আয়োজিত জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানের শক্তিদের মধ্যে নানা মিথ্যা তথ্য দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। একে অপরের সঙ্গে ঝগড়া, বিভাজন কিংবা বিভেদ তৈরির জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা এক সঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাঁধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তির মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিলো। 

তিনি আরও বলেন,  জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো- যারা জুলাইয়ে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের যেন আমরা ভুলে না যাই।

অনুষ্ঠানে অংশ নেয় জুলাই গণঅভ্যুত্থানের কারাবন্দী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা রাজবন্দীদের গেজেট ভুক্ত কারার আহবান জানান। 

অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব বলেন,  জেলখানাগুলোকে নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এখনও যেসব প্রবাসী বন্দী আছেন তাদের মুক্ত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। 

এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধা নিয়ে পরবর্তীতে বৈষম্য হবে। জুলাই যোদ্ধার ধারণা বাদ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া সবাই জুলাই যোদ্ধা। 
বাংলাদেশের নতুন রিপাবলিকের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, জেলখানার সংস্কার করতে হবে। 

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর