জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয়জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়েছিলো এই ছয় মরদেহ। এ সময়ে তাদের খোঁজে আসেননি কেউ। নিহতদে মধ্যে এক জন নারী, বাকিরা পুরুষ।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় পুলিশের সহায়তায় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহগুলো হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের প্রচেষ্টা চালানো হলেও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাই মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, জুলাইয়ের আন্দোলনের সময় (৭ জুলাই থেকে ১৪ জুলাইের মধ্যে) লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনের শরীরে শর্ট গানের গুলি রয়েছে। বাকি পাঁচজনকে ভোঁতা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তাদের মধ্যে সবার ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুরের দিকে পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের- ডিএমপি (ক্রাইম) যুগ্ম পুলিশ কমিশনার ফারুক আহমেদ মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ছয়জনের মধ্যে একজন নিহত হয়েছেন গুলিতে আর বাকি পাঁচজন নিহত হয়েছেন ভোঁতা অস্ত্রের আঘাতে। গেলো এক বছরে তাদের খোঁজে আসেননি কেউ। 

হস্তান্তরের পর মরদেহগুলো জুরাইন কবরস্থানে নিয়ে আসে আঞ্জুমান মফিদুল ইসলাম। সেখানে জানাজা শেষে দুপুর দুইটার দিকে তাদের দাফন সম্পন্ন হয়। 

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর