একনেকে ৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

ছয় হাজার ৫০০ ছয় কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। 

দশ প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, দুইটি সংশোধিত ও তিনটি ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বাড়ানো হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, সরকারি কর্মকর্তাদের জন্য দুটি আবাসন নির্মাণ সংক্রান্ত প্রকল্প, রংপুরসহ পাঁচ মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপন, ঢাকা ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের একটি করে প্রকল্প। 

এসব প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণ ও অনুদান মিলবে প্রায় আড়াই হাজার কোটি টাকা।

আরবিএস
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
দেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং কারিগরি শিক্ষার প্রসারে বড়ো বরাদ্দের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বহুল...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর