যুদ্ধ বন্ধ না হবার জন্য আবারও পুতিনকেই দুষলেন জেলেনস্কি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয়ে যুদ্ধ বন্ধের চেষ্টাকে জটিল করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি হোক, এমনটাই চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে, বার্তা রয়র্টাস বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল পুরোটা রাশিয়াকে দিলেই নাকি যুদ্ধ বন্ধ করবেন পুতিন। বিনিময়ে দখলে নেয়া ইউক্রেনীয় ভূমি থেকে ছোট্ট অংশ ছেড়ে দেবে রাশিয়া।  

ইউক্রেন যুদ্ধ বন্ধ রাশিয়া ও ইউক্রেন দুপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে পুতিনের পর এবার ট্রাম্প বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। সোমবার ওয়াশিংটনে বৈঠক সেই হওয়ার কথা রয়েছে। 

এরইমধ্যে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে তিনি জেলেনস্কিকে যুদ্ধবিরতির একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন। তিনি জানান, যুদ্ধবিরতি নয় বরং তিনি চান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি হোক। 

তিনি বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া যতোটা শক্তিশালী ইউক্রেন তা নয়। বার্তা রয়র্টাস বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল পুরোটা রাশিয়াকে দিলে যুদ্ধ বন্ধ করবেন পুতিন, শুক্রবারের বৈঠকে নাকি ট্রাম্প স্পষ্ট জানিয়েছে মস্কো। 

এরই মধ্যে, সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, রাশিয়া যুদ্ধবিরতির জন্য একের পর এক আহ্বানকে তিরস্কার করছে। এতে যুদ্ধ বন্ধের চেষ্টা ভেস্তে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য নর্ডিক বাল্টিক এইটকে ধন্যবাদ জানান জেলেনস্কি। 

যদিও সাবেক রুশ গুপ্তচর লেফটেন্যান্ট জেনারেল লিওনিদ রেশেতনিকভ সতর্ক করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জেলেনস্কি। তিনি শেষ পর্যন্ত চুক্তিতে রাজি মনা হয়ে পুরো প্রচেষ্টাকে ভেস্তে দিতে পারেন বলে সতর্ক করেন ওই কর্মকর্তা। 

এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎজ বলেছেন, রাশিয়া সাথে আলোচনা ফলপ্রসূ হলে, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হচ্ছে। অন্যভাবে বলা যায়, রাশিয়ার সাথে চিরস্থায়ী শান্তি কোন উপায়ে আসবে, তা নিয়ে আলোচনা চলছে। সুখবর হলো, এই নিরাপত্তার নিশ্চয়তা শুধু ইউরোপের ওপর ছেড়ে না দিয়ে এতে অংশ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রও। তবে ইউরোপকেও নিজের কাজটুকু করতে হবে। যাতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত হয়। 

এতো সব উদ্যোগ আর শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন রুশ বাহিনী। ট্রাম্প-পুতিন বৈঠকের পরই ইউক্রেনজুড়ে রাশিয়া ৮৫টি ড্রোন ও একটি মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে কিয়েভ। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর