দুর্নীতিগ্রস্তদের শুধু গ্রেপ্তারই নয় সঠিক বিচার করতে হবে: ফ্রাঁসোয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, এ বিষয়ে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেপ্তারই নয় সঠিক বিচার করতে হবে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে এখন টেকসই সংস্কার প্রয়োজন বলে মনে করেন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। 

দুর্নীতি দমন কমিশন সংস্কারের টিআইবি প্রধানের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রাঁসোয়া বলেন, টিআইবি সরকারের সমালোচনা চলমান রেখেছে, কারণ সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপস নেই। এই ভূমিকা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে সমালোচনামূলক ভূমিকা নিয়ে বর্তমান সরকারের কিছু অংশ অসন্তুষ্ট।  

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অর্থ পাচার রোধ করা। এই প্রসঙ্গে টিআইবির পক্ষ থেকে অর্থ পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অর্থ পাচার রোধে টিআইবি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে চাপ সৃষ্টি করছে বলেও জানান তিনি। 

এছাড়া সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানে মত মব ভায়েলেন্সের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন সংস্থাটি।  

টিআইবি বলছে, সাংবাদিকসহ সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত করবে।

তিন দিনের এ সফরে টিআইবির কর্মী, টিআইবির উদ্যোগে দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ৬৫টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর