যুক্তরাষ্ট্র থেকে আরো বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরো একদল বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একটি চার্টার্ড বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজে করে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উড়োজাহাজটিকে ৭২ ঘণ্টা ঢাকায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২ আগস্ট ভোরে যুক্তরাষ্ট্র থেকে আসা আরেকটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, যার মধ্যে এক নারীও ছিলেন। সে ফ্লাইটটি পরিচালিত হয়েছিলো বিশেষ সামরিক বিমান সি-১৭ দিয়ে।

দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরা এসব বাংলাদেশিকে ব্র্যাক পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে দেশটির সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই অভিযান আরো জোরদার হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের একাধিক দফায় ফেরত পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার অধীনে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেন বা অবৈধভাবে প্রবেশ করেন, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।

একাত্তর/আরএ
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর