কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নিজেদের জনবান্ধব রূপে প্রতিষ্ঠা করতে হবে। কোনোভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমি উপদেষ্টা বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্ব নিয়েছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিলো।

আলী ইমাম মজুমদার বলেন, প্রশাসন ক্যাডার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস। মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত সর্বত্র কাজ করার সুযোগ রয়েছে। জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই আস্থা ও নির্ভরতা ধরে রাখতে হবে। অনেক সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যেই জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে পরিচিতি অর্জন করেছেন। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে।

তিনি সহকারী কমিশনারদের উদ্দেশ্যে বলেন, একটি উপজেলায় শাসন ব্যবস্থার দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এসি (ভূমি)। তাই তার মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে, মননে পরিবর্তন আনতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করে মাঠ প্রশাসনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর